Web Design & Development

📘 Class 1

11 টি প্রশ্ন ও উত্তর

Question #1
কোন নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলোড করা ছবি, অডিও, ভিডিও ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েব সাইট বলে। যেমন: ফেসবুক, ইউটিউব, টুইটার, দারাজ ইত্যাদি।
Question #2
ওয়েব সাইট দুই প্রকার। ১। স্ট্যাটিক ওয়েবসাইট, ২। ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট: যে ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। উদাহরণ: Yakub Ali Blog Website ডাইনামিক ওয়েবসাইট: যে ওয়েবসাইটের কনটেন্ট ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা যায়। অর্থাৎ কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। উদাহরণ: Youtube.com
Question #3
ডোমেইন হলো ওয়েবসাইটের ঠিকানা যেটা লিখে সেই নির্দিষ্ট ওয়েব সাইট পরিদর্শন করা হয়। এই ডোমেইন নেম পৃথিবীতে এক নামে একটাই হয়ে থাকে। এক নামে একাধিক ডোমেইন কখনো হয় না. তাই প্রত্যেকটা ডোমেইন নামে আভ্যন্তরীণ আইপি অ্যাড্রেস থাকে, যে আইপি অ্যাড্রেস এর ওয়েবসাইটে ভিজিট কৃত ব্যবহারকারীরা সঠিক পথে ঢুকতে পারে। ওয়েব সাইটের নামকেই ডোমেইন বলে। হোস্টিং মূলত এক ধরনের মেমোরি, যেখানে ওয়েবসাইটের সমস্ত তথ্য জমা থাকে। উদাহরণস্বরূপ: আমরা যখন ফোন ব্যবহার করি সেই ফোনের মধ্যে আমাদের পিকচার, অডিও, ভিডিও রাখার জন্য মেমোরি কার্ড ব্যবহার করি ঠিক তেমনি ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে রাখার জন্য আমরা হোস্টিং ব্যবহার করি।
Question #4
ওয়েব ডিজাইন বলতে ওয়েবসাইট এর নকশাকে বুঝায়। যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন। সহজভাবে বলা যায় যে, কোন ওয়েবসাইট এর বাহিরের রুপ দেখতে কেমন হবে তা নির্ধারণ করার নাম হলো ওয়েব ডিজাইন। যেমন, ফেসবুক দেখতে একরকম, টুইটার দেখতে আরেক রকম। ওয়েবসাইটগুলোর দেখার ভিন্নতার ব্যাপারটা নির্ভর করে ওয়েবসাইট টি কিভাবে ডিজাইন হয়েছে তার উপর। একটি ওয়েবসাইট এর আউটলুক, ফন্ট কালার, সাইজ, ইমেজ, ম্যানুবার, টুলবার ইত্যাদি কোথায় কেমন ভাবে থাকবে, কন্টেন্ট কিভাবে থাকবে, ওয়েবসাইট ব্যবহারকারীরা যেভাবে দেখে এ সকল কাজই ওয়েব ডিজাইন ।
Question #5
একটি ওয়েবসাইটের এ্যাডমিন প্যানেলের মাধ্যমে ওয়েবসাইটের বাহিরের অংশ তৈরির জন্য বা কনটেন্ট ম্যানেজমেন্ট করার জন্য ওয়েবসাইটের এ্যাডমিন প্যানেলকে ফ্যাংশনাল করার কাজই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। অর্থাৎ একটি ওয়েবসাইট এর যাবতীয় ফাংশনাল কাজ করার জন্য যে কোড করা হয় তাকে ওয়েব ডেভেলপমেন্ট বলে।
Question #6
ওয়েব ডিজাইন শিখতে হলে প্রধমেই আপনাকে বেসিক কিছু জিনিস শিখতে হবে। আর তা হলো কোডিং সমাধানের জন্য এইচটিএমএল (HTML), সিএসএস (CSS), জাভাস্ক্রিপ্ট (JavaScript) ইত্যাদি। এইচটিএমএল হলো কোডিং তথা মার্কআপ ল্যাংগুয়েজ। শুধুমাত্র এইচটিএমএল শেখার মাধ্যমে আপনি সাধারণ একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন। সিএসএস (CSS) হলো এইচটিএমএল এর পরের ধাপ। এইচটিএমএল এর মাধ্যমে আপনি ওয়েব পেজ তৈরি করলেন। কিন্তু আপনার সাইটের ফন্ট কালার সাইজ, ইমেজ ইত্যাদি বসানোর কাজের জন্য আপনাকে সিএসএস শিখতে হবে।
Question #7
ত্তর:- ওয়েব ডেভেলপমেন্ট শেখার পূর্বে অবশ্যই ওয়েব ডিজাইন শিখতে হবে। HTML, CSS, Bootstrap শেখার পর ও ডেভেলপমেন্ট এর জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট করতে কি কি বিষয় শিখতে হয় ? একজন ভালো মানের ডেভেলপার হওয়ার জন্য শিখতে হবে: 1. HTML 2. CSS 3. BOOTSTRAP 4. JAVASCRIPT 5. JQUERY 6. PHP 7. LARAVEL 8. REACT/VUE 9. WORDPRESS
Question #8
Windows এর যেকোনো জায়গা থেকে রাইট মাউস ক্লিক করে New <> New Text Document <> Remove .txt extension and add .html extension <> Press Enter Button
Question #9
HTML হলো short form এবং এর পূর্ণরূপ হলো “hypertext markup language“. হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল, ইংরেজি: Hyper Text Markup Language) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত। ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান । HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।
Question #10
# ধাপ-১ কম্পিউটার হতে Notepad খুলতে হবে (Windows Key + R) এবং কিবোর্ড থেকে Enter প্রেস করতে হবে। # ধাপ-২ -এবার নোডপ্যাডে নিচের ছবিতে দেখানো কোডগুলো লিখুন- notepad html code # ধাপ-৩ এবার ফাইলটি Save করতে Ctrl+S করুন।এবার Save As ডায়লগবাক্সে নিচের মত সব সেটিং করুন। -File name: first web page.html এবার কোথায় সংরক্ষণ (save) করবে ফাইলটি তা ঠিক করে Save বাটনে ক্লিক কর।
Question #11
অবশ্যই না। HTML case sensitive (বড় হাতের অক্ষর/ছোট হাতের অক্ষর সংবেদনশীল) না। অথ্যাৎ এবং দুটোই HTML এ একই কথা। তবে আদর্শ হচ্ছে ছোট হাতের অক্ষর ব্যবহার করা। বড় হাতের অক্ষর ব্যবহার করলে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। HTML ডকুমেন্ট যখন ব্রাউজারে লোড করা হয় তখন সকল স্পেসসমূহ ব্রাউজার উপেক্ষা (ignore) করে, তাই এমন ভাবে কোড সাজাতে হবে যেন সহজে যেকেউ কোড দেখলে বুঝতে পারে। এতে ডকুমেন্টের কোনো ক্ষতি হয়না।