Web Design & Development
📘 Class 3
7 টি প্রশ্ন ও উত্তর
Question #1
heading tag (হেডিং) ট্যাগ কি, h1 to h6 tag ট্যাগের কাজ কি ? heading ট্যাগ ৬টি কেন ? heading ট্যাগের ব্যবহার ?
সাধারণত HTML এ ছয় ধরনের হেডিং ট্যাগ রয়েছে, h1 to h6 পর্যন্ত। তবে h1 সবচেয়ে বড় হেডিং ট্যাগ এবং সবার ছোট h6 Heading Tag. HTML এ কোন ওয়েবপেজে কোন ডকুমেন্ট বা প্যারাগ্যাফের শিরোনাম লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে।
HTML হেডিং ট্যাগ

This is heading tag

This is heading tag

This is heading tag

This is heading tag

This is heading tag

This is heading tag

h1 – h6 এই ট্যাগ গুলো block element কারন এরা নতুন নতুন লাইন তৈরি করে আসে যদি কোন স্টাইল না লিখা হয় । প্রতিটি h tag এর ই closing tag আছে।
হেডিং ট্যাগ ব্যবহার বিধি
হেডিং ট্যাগ খুবই গুরুত্ব পুর্ন একটি HTML ট্যাগ এবং এর ভিতরে যে টেক্সট থাকে, Search Engine গুলো যেমন গুগল কিংবা বিং সেই টেক্সট গুলো খুব দ্রুত ইন্ডেক্স করে । আর তাই, এর সঠিক ব্যবহার না করলে কন্টেন্টগুলো SEO Friendly যেমন হয়না তেমনি অতিরিক্ত ব্যবহার ও ঠিক নয় ।
একটি ওয়েব পেজে একবারের বেশি ব্যবহার করা ঠিক না । তবে একই ওয়েব পেজে একাধিক article tag, aside tag কিংবা section tag থাকলে সেগুলোর ভিতরে এক বার করে h1 tag ব্যবহার করা যেতে পারে ।
আবার h tag এর ব্যবহারের ধারনাটা এই রকম ও না যে শুরু হবে h1 দিয়ে এবং ক্রমে h6 এর দিকে যাবে । যে কোন article এ আপনি একটি h1 ট্যাগ ব্যবহার করলেন, সেটি সেই আরটিকেল টির শিরনাম হিসেবে কাজ করবে । এবার সেই আরটিকেল টির sub heading হিসেবে হয়তো h2 ট্যাগ দিলেন । আবার যদি sub heading এর ও sub heading থাকে, সেক্ষেত্রে হয়তো h3 ব্যবহার করলেন । অনেকটা এই রকম
Question #2
header tag ট্যাগের কাজ কি ?
একাধিক heading ট্যাগ পাশাপাশি বা পরপর একই article এর মধ্যে heading ব্যবহার করলে তখন header ট্যাগকে প্যারেন্ট ট্যাগ হিসাবে ব্যাহার করা হয়

This is heading tag

This is heading tag

This is heading tag

Question #3
paragraph tag (প্যারাগ্রাফ) ট্যাগ কি, p ট্যাগের কাজ কি ?
HTML p ট্যাগ: কোন সাইটে লেখা প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। p tag আসলে paragraph represent করে । যেমন অনেক সাইটে কন্টেন কিংবা আর্টিকেল লেখা দেখা যায়। সেইগুলোতে সাধারণত p ট্যাগ ব্যবহার করে করা হয় । প্রতিটি p এলিমেন্টের আগে এবং পরে কিছু স্থানে (margin) যুক্ত করা থাকে যার ফরে এক প্যারাগ্রাফ থেকে অন্য প্যারাগ্রাফ এর মাঝে কিছুটা ফাকা জায়গা তৈরি হয়। তো চলুন নিচের অংশে দেখে নেওয়া যাক।
Question #4
article tag (আটিকেল) ট্যাগ কি, article ট্যাগের কাজ কি ?
article tag হচ্ছে বহুল ব্যবহৃিত ট্যাগ কোন সংজ্ঞা বা প্রবন্ধ লেখার ক্ষেত্রে । article এর বাংলা হচ্ছে প্রবন্ধ এবং এটি আসলেই সে কাজেই ব্যবহার হয় HTML এ । article ট্যাগ হচ্ছে একটি Section এলিমেন্ট যা একটি ওয়েবপেজের পোস্ট, পত্রিকা, এপ্লিকেশন সহ যেকোন তথ্য প্রর্দশন করানোর কাজে ব্যবহার হয়।
একটি ওয়েবপেজ তৈরি করবার সময় আপনি article ট্যাগ একের অধিক ইউজ করেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সেকশন আলাদা আলাদা তৈরি করতে হবে। আর্টিকেল ট্যাগ কখনও নিজে নিজের Children ( আর্টিকেল ট্যাগ এর ভিতরে আর একটি আর্টিকেল ট্যাগ ) হতে পারেনা ।
একটি আর্টিক্যাল ট্যাগ নিজেই নিজের সবকিছু ধারন করে এবং এটি একটি সেকসন কে বোঝায় । এটি কম পক্ষে একটি হেডিং ট্যাগ এবং একটি প্যারাগ্রাফ থাকবে। এক কথায় যেখানে article ট্যাগ ব্যবহার করা হবে সেই অংশটি একটি সম্পুর্ণ ধারনা প্রদান করবে।
article ট্যাগটি যেখানে ব্যবহার করা যেতে পারে
1.ফোরাম পোস্ট
2.ব্লগ পোস্ট
3.খবর
4.মন্তব্য
Question #5
unordered list(ul), ordered list tag (ol) এবং list tag ট্যাগের কাজ কি ?
:- HTML এর মধ্যে দুই ধরনের লিস্ট তৈরি করা যায় প্রথমটি হচ্ছে অর্ডারড লিস্ট এবং দ্বিতীয়টি আনঅর্ডারড লিস্ট। আন অর্ডারড লিস্ট হচ্ছে ul ( Unordered list ) এবং অর্ডারড লিস্টস হচ্ছে ol (ordered list) । একটি ওয়েব পেজকে বিভিন্ন লিস্ট আকারে সাজাতে ol কিংবা ul ট্যাগের ব্যাবহার হয়ে থাকে আর এদের চিলড্রেন আকারে থাকে li tag যা আসলে প্রতিটি আইটেম কে রিপ্রেজেন্ট করে এবং li = list item
1. ol tag ব্যাবহার করে 1 2 3 4 নাম্বার লিস্ট আকারে দেখানো যায়। ol tag কে অর্ডার ট্যাগ বলা হয়।
2. ul tag ব্যাবহার করে বুলেট আকারে লিস্ট দেখানো যায়। ul tag কে আনঅর্ডার ট্যাগ বলা হয়।
3. li tag ব্যাবহার করে ol বা ul ট্যাগ এর ভিতরের লিস্ট আইটেম গুলো দিতে হয় ।
Question #6
body ট্যাগের কাজ কি ?
এইচটিএমএল ডকুমেন্ট এর প্রধান দুটি অংশের দ্বিতীয়টি হল বডী সেকশন। একটি ওয়েব পেজ এর সমস্ত দৃশ্যমান অদৃশ্যমান কন্টেন্ট যেমন-text, image, table, form, heading, paragraph ইত্যাদি এই বডী সেকশন এ রাখা হয়। ওয়েব পেজ এ বডী সেকশন তৈরি করার জন্য body ট্যাগ ব্যবহার করা হয়। ওয়েব পেজ এর সমস্ত কন্টেন্টগুলো body ট্যাগের মাঝে অবস্থান করে।
Question #7
footer ট্যাগের কাজ কি ?
ওয়েব সাইটের একদম নিচের অংশকে ফুটার সেকশন বলে। এই অংশে ওয়েব সাইট সম্পর্কে কনটেন্ট, কপিরাইট তথ্য, গুরত্বপূর্ণ লিংক বা রিলেটেড কনটেন্ট থাকে। এই অংশটুকু footer ট্যাগ এর মধ্যে করা হয়।