Web Design & Development

📘 Class 7

12 টি প্রশ্ন ও উত্তর

Question #1
Comment (মন্তব্য) ট্যাগ উৎস কোডে মন্তব্য সন্নিবেশ করতে ব্যবহৃত হয়. Comment tag এর মধ্যে লেখা ব্রাউজারে প্রদর্শিত হয় না. আপনি আপনার কোড ব্যাখ্যা করতে মন্তব্য ব্যবহার করতে পারেন, যা আপনাকে পরবর্তীতে সোর্স কোড সম্পাদনা করার সময় সাহায্য করতে পারে।
Question #2
address ট্যাগ একটি ডকুমেন্টের লেখক/মালিক বা কোন নিবন্ধের জন্য যোগাযোগের তথ্য নির্ধারণ করে। যদি address ট্যাগ টি body ট্যাগ এর ভিতরে থাকে তবে এটি ডকুমেন্টের জন্য যোগাযোগের তথ্য উপস্থাপন করে। যদি address ট্যাগ টি article ট্যাগ এর ভিতরে থাকে তবে এটি সেই article এর জন্য পরিচিতি তথ্য প্রকাশ করে। নোটঃ 1. address tag একটি ব্লক লেভেল এলিমেন্ট 2. যোগাযোগের পেজ (contact page) না হলে address ট্যাগ টির ভিতরে পোস্টাল এড্রেস দেয়া ঠিক না । 3.footer tag এর ভিতরে অন্য ট্যাগের সাথে address ট্যাগ ব্যবহার করা যেতে পারে ।
Question #3
abbr দিয়ে abbreviation অথবা abbreviate বুঝানো হয়। যার অর্থ সংক্ষিপ্ত করা বা সার সংক্ষেপ। এই ট্যাগটি একটি শব্দের অন্তর্গত বিবরণ দেখানোর জন্য ব্যবহার করা হয়। অথবা বলা যায়, বিশেষ কোন শব্দকে চিহ্নিত করা হয়। যার উপর মাউস নিলে সেই শব্দের সংক্ষিপ্ত বিবরণ দেখতে পাওয়া যায়। ট্যাগের অন্তর্গত শব্দ সংক্ষেপ ব্রাউজার অথবা সার্চ-ইঞ্জিন ও অনুবাদকারী সফটওয়্যারকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। যেমনঃ → HTML এই HTML শব্দটির উপর মাউস নিলে সেই শব্দটির পূর্ণ বিবরণ শো হবে। এরকম পরিচিত অনেক শব্দ আছে যাকে এই abbr ট্যাগ ব্যবহার করে title attribute ব্যবহার করে এই উক্ত সংক্ষিপ্ত শব্দের পুর্ন রূপ দিতে পারি।
Question #4
একটি ওয়েবপেজ তৈরি করার সময় HTML Page এ title বা শিরোনাম দেয়ার প্রয়োজন হয় এবং এটি থাকে সবার উপরে ট্যাব এর নাম আকারে এর সঠিক ব্যবহারে আপনার কন্টেন্ট গুলো SEO Friendly ও হবে। HTML Page এ title দেবার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।
Question #5
একটি ক্লিকযোগ্য বাটনকে নির্ধারণ করে থাকে কিংবা যে বাটনে ক্লিক করা হয়ে থাকে তাক বাটন বলে। আবার বাটন ট্যাগ ব্যবহার করে radio বাটন ও তৈরি করা যায়। বাটন যেকোন ওয়েবসাইট ভিজিট করার সময় দেখা যায় কিংবা দেখে থাকি। বাটনের মধ্যে ইমেজ, কন্টেন্ট কিংবা টেক্সট রাখতে পারেন। আবার ডকুমেন্টগুলো দেখার জন্য সেই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন।
Question #6
একটি input elements জন্য একটি লেবেলকে নির্ধারণ করে থাকে। label ট্যাগ form, input ট্যাগ এর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। label ট্যাগ ইনপুট id কে নির্ধারণ করে । label ট্যাগের value হিসেবে input ট্যাগের মধ্যে id ব্যবহার করতে হবে কিংবা from elements গুলো label tag এর ভিতরে রাখতে হবে । এটি আসলে যা করে তা হলো ধরুন আপনি একটি রেটিও বাটন তৈরি করেছেন, সেটি আসলে শুধু একটি বাটন । কিন্তু সেই বাটন থেকে কিছু বোঝা যায়না যে এটি কিসের বাটন । সেক্ষেত্রে লেবেল ব্যবহার করে ঠিক করে দেয়া যায় যে রেডিও বাটন টি কি নির্দেশ করে label ট্যাগ একটি id খুঁজে । অর্থাৎ label ট্যাগের for এর মধ্যে যে value সে মূলত একটি আইডি খুঁজে । যে আইডি কোন একটি ইনপুট ফিল্ডের আইডিকে টার্গেট করবে । আপনি যদি ইনপুট টাগের মধ্যে id দিয়ে ভেলুর মান বসে দেন । তাহলে আপনি যে রেডিও বাটন বা চেকবক্স সেলেক্ট করতে যাবেন, সেক্ষেত্রে যার মধ্যে input ট্যাগ আছে, সেটিতে কাটর্সর নিয়ে যাবে ।
Question #7
একটি লেখা দেখতে যেমন ঠিক সেভাবে দেখাতে pre ট্যাগ ব্যবহার করা হয়। preformatted শব্দটি থেকে pre নিয়ে এই ট্যাগের নামকরন করা হয়েছে। preformatted শব্দের অর্থ হলঃ পূর্ব নির্ধারিত একটি বিন্যাস।
Question #8
সাধারণত iframe ট্যাগ ব্যবহার করে একটি ওয়েবসাইটের মধ্যে অন্য একটি ওয়েবসাইট কিংবা ওয়েবপেজ ভিউ করানো হয়ে থাকে। ধরুন, আপনি কোন একটি ওয়েবসাইট অন্য কোন ওয়েবসাইটের মধ্যে সম্পুর্ন আকারে ভিউ করাবেন। iframe ট্যাগ এর কোডঃ <iframe src="https://junait.com"></iframe>
Question #9
<ins> ট্যাগ হলো HTML-এর একটি ইনলাইন এলিমেন্ট, যা ওয়েবপেজে যোগ করা বা নতুন লেখা দেখানোর জন্য ব্যবহার করা হয়।
Question #10
<del> ট্যাগ হলো HTML-এর একটি ইনলাইন এলিমেন্ট, যা ওয়েবপেজে মুছে ফেলা বা অব্যবহৃত লেখা দেখানোর জন্য ব্যবহার করা হয়।
Question #11
What is facebook ? What is facebook ? Facebook is a website which allows users, who sign-up for free profiles, to connect with friends, work colleagues or people they don't know, online. It allows users to share pictures, music, videos, and articles, as well as their own thoughts and opinions with however many people they like.
Question #12
<summary> ট্যাগ হলো HTML-এর একটি ইনলাইন এলিমেন্ট, যা সাধারণত <details> ট্যাগের শিরোনাম বা সংক্ষেপ হিসেবে ব্যবহার করা হয়।
‹ 1 … 5 6 7 8 9 … 72 ›